সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭
খেলাধুলা ডেস্ক :: ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল সফরকারী পাকিস্তান।
রোববার রাতে অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায়ী টেস্টে ১০১ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। তাতে দেশটির বড় দুই বিজ্ঞাপন মিসবাহ ও ইউনিস খান বিদায়ী উপহার যেমন পেলেন, তেমনি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।
টেস্টের পঞ্চম দিনে ম্যাচ জেতার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল মিসবাহ-উল-হকের দল। এ জন্য তাদের নিতে হতো ক্যারিবীয়দের ৯ উইকেট। ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শেষে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকা টেস্ট জিততে হলে তাই পঞ্চম দিনে তাদের করতে হতো ২৯৭ রান। কিন্তু পঞ্চম দিন লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ইয়াসির শাহর ৫ উইকেট আর হাসান আলির ৩ উইকেট নেওয়ার দিনে ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন। তবে এক প্রান্তে একাই লড়ে গেছেন রোস্টন চেস। ১০১ রানে অপরাজিত থাকেন এই অল-রাউন্ডার। পাকিস্তানের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন চেস। ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠেছে তার।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান প্রথম ইনিংস : ১৪৬.৩ ওভারে ৩৭৬ (আজহার আলি ১২৭, বাবার আজম ৫৫, মিজবাহ-উল-হক ৫৯, সরফরাজ আহমেদ ৫১, রোস্টন চেস ৪/১০৩, জেসন হোল্ডার ৩/৭১)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৫ ওভারে ২৪৭ (ব্র্যাথওয়েট ২৯, পাওয়েল ৩১, হোপ ২৯, চেস ৬৯, হোল্ডার ৩০*; আব্বাস ৫/৪৬, ইয়াসির ৩/১২৬)
পাকিস্তান ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৪/৮ ইনিংস ঘোষণা (শান মাসুদ ২১, ইউনিস ৩৫, আমির ২৭, ইয়াসির ৩৮*, হাসান আলি ১৫*; গ্যাব্রিয়েল ২/২৪, জোসেফ ৩/৫৩, বিশু ২/৫৪)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ৯৬ ওভারে ২০২ ( রোস্টন চেস ১০১*, হোল্ডার ২২; আমির ১/২২, আব্বাস ১/৩১, ইয়াসির ৫/৯২, হাসান ৩/৩৩)
ফল: পাকিস্তান ১০১ রানে জয়ী
সিরিজের ফল: ৩ ম্যাচের সিরিজ পাকিস্তান ২-১ এ জয়ী
ম্যাচ সেরা: রোস্টন চেস
সিরিজ সেরা: ইয়াসির শাহ
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি