ক্ষমাপ্রার্থনার পাশাপাশি রাষ্ট্রদ্রোহীতার মামলা করা হউক: তারানা হালিম

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

ক্ষমাপ্রার্থনার পাশাপাশি রাষ্ট্রদ্রোহীতার মামলা করা হউক: তারানা হালিম

Manual6 Ad Code
Tarana

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

সুরমামেইল. ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছে প্রতিবাদকারীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গুলশান-২ মোড়ে একটি অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন।

প্রতিবাদকারীদের সাথে যোগ দেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বক্তব্যে তারানা বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব মায়েরা সম্ভ্রম হারিয়েছেন ক্রমাগতভাবে তাদের অপমান করা হচ্ছে। আমরা অনেক সহ্য করেছি। তাই এমন উক্তি মেনে নেব না। মুক্তিযুদ্ধ, শহীদদের সংখ্যা এবং মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদানের বিষয়গুলো মীমাংসিত। তাই এ নিয়ে কেউ কেউ কথা বললে তা মেনে নেয়া হবে না। ক্ষমাপ্রার্থনা দাবীর পাশাপাশি অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করারও আহ্বান প্রতিমন্ত্রীর।

Manual1 Ad Code

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, “মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বেগম জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।

Manual7 Ad Code

এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code