সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫
সুরমা মেইল, আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও নিপীড়ন নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে, এবং সেজন্য দেশটি বাংলাদেশের কাছে ক্ষমা না চাইলে, তাদের সাথে সব ধরণের সম্পর্ক, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বাংলাদেশর কূটনীতিকে ডেকে পাঠিয়ে পাকিস্তান সরকার বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধের সাথে পাকিস্তানের জড়িত থাকার যেসব কথা বলা হচ্ছে সেটাও তারা প্রত্যাখ্যান করছে।
সংস্থার মহাসচিব হারুন হাবিব বলেন, পাকিস্তান যা বলছে, তা পরিপূর্ণ মিথ্যাচার।
কারণ, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে, তাকে ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেন মি. হাবিব।
এছাড়া পাকিস্তান ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনার সমালোচনা করে পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব করার হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি