ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মার্কিন গণমাধ্যমের দাবী মিথ্যা ও বানোয়াট : প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মার্কিন গণমাধ্যমের দাবী মিথ্যা ও বানোয়াট : প্রতিরক্ষামন্ত্রী

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করেছে তাকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। তিনি বলেছেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

Manual6 Ad Code

জেনারেল দেহকান বলেন, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত বানোয়াট খবর ছড়ানোর মূল উদ্দেশ্য হলো শত্রুতা উসকে দেয়া এবং ইরানভীতি ছড়ানো।

বুধবার মার্কিন ফক্স নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সেমনান প্রদেশের যে লাঞ্চ প্যাড থেকে গতমাসে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল সেই একই জায়গা থেকে ইরান নতুন করে স্বল্প পাল্লার মেরসাদ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এ প্রসঙ্গে জেনারেল দেহকান বলেন, প্রথমত এ খবর বানায়োট- এ ধরনের কোনো ঘটান ঘটেই নি। দ্বিতীয়ত, এ ধরনের ক্ষেপণাস্ত্র যদি পরীক্ষা করাও হয় তাহলে তা ইরানের নিজস্ব বিষয়, আমেরিকার কোনো বিষয় নয়। তৃতীয়ত, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিতান্তই প্রচলিত অস্ত্র কর্মসূচি এবং পূর্ব পরিকল্পনা অনুসারে আমাদের দেশের প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে পরীক্ষা করা হয়।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাদের দক্ষিণে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে আমরা বলব- কখনো এ ধরনের মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না এবং ইরান কখনো আপনাদের জন্য হুমকি নয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code