খাদিমনগরে আ’লীগ নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

খাদিমনগরে আ’লীগ নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেপুর গ্রামের ছালেপুর জামে মসজিদের মোতওয়াল্লি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক আপ্তাবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির সংঘঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শামসুল হক আপ্তাব।

শামসুল হক জানান, রাতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত সিঁড়ির ঘরের দরজা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে থাকা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মোবাইল, ৪ ভরি স্বর্ণালঙ্কার, ১,৫০,০০০ নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

Manual7 Ad Code

খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, বিমানবন্দর থানা এসি মোনাদির ইসলাম, ওসি মোসারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code