খাদিমপাড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ২

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

খাদিমপাড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীতে সিএনজিচালিত অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দুইজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন যাত্রী।

 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল সড়কের শাহপরান থানাধীন খাদিমপাড়া ১নম্বর রোডের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

 

আহতরা হলেন- শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)। আহত অন্যজনের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

Manual5 Ad Code

 

জানা গেছে, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মুন্নাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং আহত তাজুল ইসলাম চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code