সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার খাদিমপাড়া থেকে আজির মিয়া নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ডাকাতির মামলা রয়েছে।
বুধবার (২২ জুন) সিলেট মহানগরীর শাহপরা ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এ তথ্য জানান।
তিনি জানান- মঙ্গলবার রাতে সদর উপজেলার খাদিমপাড়ার জাকারিয়া সিটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজির সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সীরগাঁওয়ের সাজ্জাদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। সম্প্রতি বিশ্বনাথ পুলিশ সিলেট নগরীতে অভিযান চালিয়ে ডাকাতির সময় লুণ্ঠিত আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই ডাকাতি মামলায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আজির মিয়ার নাম বলেছে বলে জানান ওসি। প্রায় দুই বছর ধরে সে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের জাকারিয়া সিটি এলাকায় বসবাস করে আসছিলো। তাকে ধরতে এর আগে একাধিকবার অভিযান চালায় পুলিশ। শাহপরাণ থানা এলাকায় সংঘঠিত ডাকাতির ঘটনায় আজির মিয়া জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি শাহজালাল মুন্সী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি