সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

সুরমা মেইল নিউজ : শিল্প নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল এন্ড কোম্পানীর দুই ফ্যাক্টরী শ্রমিক খুনের ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- পংকি, রকি ও জামাল। শুক্রবার রাতেই খাদিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য খাদিমপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খাদিমপাড়া বিসিক শিল্প নগরীর ভেতরে কয়েক জন যুবক রাজু, আবু ও রাসেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি