সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি, জামায়াতের পক্ষ না নিলে অনেক আগেই বাংদেশের মাটি থেকে জঙ্গি দমন সম্ভব হতো। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, গুলশান ও শোলাকিয়ায় নারকীয় জঙ্গি হামলার পরও খালেদা জিয়া জঙ্গি দল জামায়াতের সংঘ ত্যাগ না করায় জঙ্গিবাদবিষয়ক পরীক্ষায় ক্রমাগত ফেল করছেন। যদি তিনি তাদের (জামায়াতের) সংঘ ত্যাগ করতেন তাহলে অনেক আগেই বাংলাদেশের মাটি থেকে জঙ্গি দমন সম্ভব হতো।
ইনু বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার পর জঙ্গি আবারও প্রমাণ করল তারা অমানষু ও দানব। এরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারকে উৎখাত করতে চায়।
তথ্যমন্ত্রী বলেন, আমরা কয়েক ঘণ্টার মধ্যে গুলশানকে জঙ্গি মুক্ত করেছি। আমরা পারছি জঙ্গি ধ্বংস করতে। যা করতে অনেক শক্তিশালী রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু শেখ হাসিনার সরকার ২৪ ঘণ্টা জেগে থাকায় এটি করতে সম্ভব হয়েছে।
সংগঠনের সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে জাসদের সংসদ সদস্য শিরীন আক্তার ও জাসদের প্রাক্তন সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি