খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে শুক্রবার যুবদলের বিক্ষোভ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে শুক্রবার যুবদলের বিক্ষোভ

Manual4 Ad Code

khaleda

সুরমা মেইল নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন বৃহস্পতিবার দুপুরে কে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, দারুসসালাম থানার দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে আগামীকাল  দেশের সকল জেলা ও মহানগরে এই কর্মসূচি পালন করবে যুবদল।

Manual3 Ad Code

উল্লেখ্য, রাজধানীর দারুসসালাম থানার দুই মামলায় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code