সিলেট ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত সোয়া ৩টার (বুধবার দিবাগত রাত) দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান- মধ্যরাতে নগরীতে ডাকাত সদস্যরা প্রবেশ করেছে এমন অভিযোগের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এরপর থেকে নগরীর প্রতিটি পাড়ায় শুরু হয় পাহারা। ডাকাতদের আটকের জন্য পুলিশও অভিযান শুরু করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান থেকে তিন ডাকাতকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন- বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি