খুনি শিক্ষকের ব্যবস্থা নেয়নি শাবি প্রশাসন

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

খুনি শিক্ষকের ব্যবস্থা নেয়নি শাবি প্রশাসন

Manual8 Ad Code

yyyy
সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রবেশ পথে প্রাইভেটকারের ধাক্কায় দুটি তাজা প্রাণ ঝরে গেলেও এখনো ওই ঘটনায় দায়ী শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক ড. আরিফুল হক আত্মগোপনে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদাভাবে কোন পদক্ষেপ নেয়নি বলেও জানানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল হক ড্রাইভিং শেখার জন্য ২৩ জানুয়ারি দুপুরে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) নিয়ে রাস্তায় বের হন। একপর্যায়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী ও এক তরুণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জগন্নাথপুরের কারবিয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে গিয়াস উদ্দিন (৬০)। গুরুতর আহত ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো.আতাউর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ঘটনার কয়েকদিন পর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ২৩ জানুয়ারি শাবি ফটকে ওই দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যাপক ড. আরিফুল হক পলাতক রয়েছেন। কিন্তু ঐ শিক্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষের দাবি ড. আরিফুল শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি তার অসুস্থতার কথা জানিয়ে ছুটি চেয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদন পাঠিয়েছেন। শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, যেহেতু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাদাভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে দুঘর্টনায় আহত ছাত্রীর চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে বলে জানান ড. কামরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code