খুসখুসে বিরক্তিকর কাশি

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

খুসখুসে বিরক্তিকর কাশি

Manual1 Ad Code

rdg

স্বাস্থ্য ডেস্ক : খুসখুসে কাশি একটি বিরক্তকর ও বিব্রতকর অসুখ। একবার কাশি শুরু হলে যেন থামতেই চায় না। যখন তখন, যেখানে সেখানে শুরু হয়ে যেতে পারে কাশি। তাই খুসখুসে কাশি হলে দ্রুত এর নিরাময় দরকার। এর নিরাময়ে রয়েছে ঘরোয়া কিছু উপায়। চলুন জেনে নিই-

সামান্য একটা টুকরা আদা নিয়ে চিবুতে থাকুন। আর দেখুন আপনার কাশি কেমন থেকে যাবে। আপনি চাইলে আদাতে একটু লবণ মিশ্রিত করতে পারেন। প্রতিদিন এই আদা খাওয়াতে আপনার খুসখুসে কাশি অনেকটাই কমে আসবে।

Manual8 Ad Code

সকাল বিকাল এক কাপ করে তুলসী পাতার চা পান করুন। খুসখুসে কাশিতে অনেকটা আরাম পাবেন। আপনি আপনার কাশির ধরণ অনুযায়ী চা পানের মাত্রা বাড়াতে পারেন।

খুসখুসে কাশির একটি অন্যতম প্রধান কারণ হলো ধূমপান করা। তাই আপনি যদি খুসখুসে কাশিতে আক্রান্ত রোগী হন তাহলে আজই ধূমপানকে না বলুন।

খুসখুসে কাশির একটি অসাধারণ প্রাকৃতিক নিরাময় হচ্ছে মধু। আপনি যদি খুসখুসে কাশিতে আক্রান্ত হন তাহলে নিয়মিত মধু গ্রহণ করুন। এটি খুব যত্ন সহকারে আপনার এই কাশির সমস্যা কমিয়ে তুলবে।

কাঁচা পেঁয়াজের রস শুকনো কাশির জন্য খুব কার্যকরী। দুই টেবিল চামচ পেঁয়াজের রসের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে দিনে দুবার পান করুন কাশি কমে যাবে।

Manual1 Ad Code

রাতে যারা এই শুকনো কাশির কারণে ঘুমাতে পারেন না তারা এক টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট এক গ্লাস দুধের সাথে মিশিয়ে পান করুন। এতে রাতে আপনাকে আর কাশির যন্ত্রণা পেতে হবে না।

Manual6 Ad Code

আমলা ভিটামিন সি ও মিনারেলের একটি বিশাল উৎস। প্রতিদিন সকালে এক চা চামচ ফ্রেশ আমলা জুসের সাথে মধু মিশিয়ে পান করুন। এটি কেবল আপনার খুসখুসে কাশিই কমাবে না বরং নানা ধরণের রোগ থেকে আপনাকে রক্ষা করবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code