সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে নয় প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারায় স্বাস্থ্য হানিকর খাবার রাখার দায়ে র্যাব-৯ এর স্কোয়াড অফিসার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযানে সোনার বাংলা রেষ্টুরেন্ট এর মালিক নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা, বুরাইয়া রেষ্টুরেন্ট এর মালিক শফিকুল ইসলামকে ১ লাখ টাকা, লন্ডন রেস্টুরেন্ট এর মালিক সাদেক আহম্মদ উজ্জলকে ৫০ হাজার টাকা, ডায়না রেস্টুরেন্ট এর মালিক ফয়জুল হককে ১ লাখ ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর মালিক আনোয়ার বাদশাকে ১০ হাজার টাকা, দিঘলী চাকলপাড়ার রেস্টুরেন্ট এর মালিক নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩১ (ক) ধারায় পন্য উৎপাদনে ব্যবহৃত নুমনা সংগ্রহ না করায় বনফুল এন্ড কোং এর মালিক হুমায়ুন কবিরকে ১০ হাজার টাকা, বিএসটিআই আইন ১৯৮৫ এর ৩০/৩০ (ক) ধারায় বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকার দায়ে ফুলকলি এন্ড কোং এর ম্যানেজার রুহেল মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড এবং দন্ড বিধি ২৯২ ধারায় কম্পিউটারে অশ্লীল ছবি সংরক্ষণ করার দায়ে কম্পিউটার সিডি দোকানের মালিক আল আমিনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানা করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি