সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
বিনোদন ডেস্ক : বর্তমানে হলিউডের ‘এক্স এক্স এক্স- দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির কাজ করছেন দীপিকা পাড়ুকোন। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করে এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। এদিকে প্রায় দুমাস ধরে ফ্রান্সে ছবিটির শুটিং করছেন এ অভিনেত্রী। কিন্তু দীপিকার প্রেমিক ও অভিনেতা রণবীর সিং দুমাসের বিরহ সহ্য করতে পারেননি। আর তাই সম্প্রতি তিনি উড়াল দিয়েছিলেন ফ্রান্সে। সেখানে কয়েকদিন থেকেছেন দীপিকার সঙ্গে। তবে শুটিংয়ের সময় নয়। শুটিং শেষে গভীর রাতে তার সঙ্গে দেখা করেন রণবীর। তাদের এ রাত কাটানোর খবরটি গোপন রাখতে চেয়েছিলেন তারা। সেটা আর হয়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়ে এখন ‘টক অব দ্য বলিউড’-এ পরিণত হয়েছে খবরটি। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রণবীর সিং। বিষয়টি নিয়ে কথা বলছেন না দীপিকা পাড়ুকোনও। যেন কোনো কিছুই হয়নি। এখন অবশ্য দুজনই নিজেদের কাজ নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি