গরিব ও আর্থিক অস্বচ্ছল ব্যক্তিদের কম মূল্যে স্মার্টফোন: তারানা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

গরিব ও আর্থিক অস্বচ্ছল ব্যক্তিদের কম মূল্যে স্মার্টফোন: তারানা

Manual1 Ad Code

Tarana

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : গরিব ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়ার জন্য আমরা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারব। আমাদের দেশীয় কোম্পানি টেলিটকের মাধ্যমে স্মার্টফোন ও থ্রিজি সেবা একসঙ্গে দেবার সেবাও শিগগিরই চালু করব।কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চেয়েছেন প্রতিমন্ত্রী।

কম মূল্যে দেশের সব জনগণের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

Manual5 Ad Code

রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারানা হালিম লিখেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সর্বদা গ্রাহক সেবা ও সন্তুষ্টির জন্য কাজ করছে। এজন্য আমরা এখন দেশের সব জনগণের হাতে হাতে কম মূল্যে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়ার কাজ করে চলেছি।

Manual2 Ad Code

তারানা লেখেন, সে লক্ষ্যে আমি ‘Ericsson (এরিক্সন) কোম্পানির সাথে কথা বলেছি। তারা আমাদের দেশে একটি মোবাইল ও চিপ তৈরি করার কারখানা খুলতে আগ্রহী, যেখান থেকে আমাদের দেশের চাহিদা অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন করতে পারবে এবং দেশের ছেলেমেয়েদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। এ ছাড়া আমরা আমাদের দেশীয় ওয়ালটন, সিম্ফনি ও অন্যান্য কোম্পানি গুলোর সাথেও কথা বলছি এবং কিভাবে সহজভাবে প্রান্তিক পর্যায়ে সকলের হাতে হাতে কম মূল্যে স্মার্টফোন পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে কাজ করে চলেছি।

Manual4 Ad Code

কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চেয়েছেন প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code