গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সীমান্তে গরু চোরাকারবারিদের গুলিতে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র টহলরত এক নায়েক।

 

বিজিবির আহত নায়েক এর নাম আখিরুজ্জামান। তিনি বিজিবি সিলেট সেক্টরের ২৮- ব্যাটালিয়ন সুনামগঞ্জের মধ্যনগরের বাংগালভিটা বিওপিতে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

হামলার ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে ৯০ চোরাকারবারির নামে সুনামগঞ্জের মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার ২৮-ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

 

Manual1 Ad Code

বিজিবি ও স্থানীয় সুত্রে জানায়, গত রোববার (২৮ সেটেম্বর) রাতে একদল সংঘবদ্ধ চোরাকারকারবারি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান ট্রলার বোঝাই করে নিয়ে যাচ্ছিল সুনামগঞ্জের মধ্যনগরের বাংগালভিটার রূপনগর সীমান্ত এলাকার নৌপথে।

 

Manual8 Ad Code

ওই রাতে বাংগালভিটার বিওপির বিজিবির ১১ সদস্যের একটি টহল দল সীমান্তের ৪’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে রূপনগর এলাকার নৌপথে ট্রলার বোঝাই চোরাচালানের গরুর চালান আটক করতে গেলে ১০০ থেকে ১২০ জন চোরাকারবারি সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘেরাও করে হামলা করে।

Manual6 Ad Code

 

দেশীয় অস্ত্রের ব্যবহার, ইট পাথরের ঢিল নিক্ষেপ ছাড়াও চোরাকারবারিরা বন্দুক দিয়ে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি বর্ষণ করে বিজিবি টহল দলের উপর। ওই সময় চোরাকারবারিদের গুলিতে আহত হন টহলরত বিজিবির নায়েক আখিরুজ্জামান।

 

এরপর বিজিবির পাল্টা ফায়ারিং ও প্রতিরোধের মুখে চোরাকারবারিরা পিছু হঠলে বিজিবি একটি ইঞ্জিন চালিত ট্রলার বোঝাই ৩৩টি ভারতীয় গরু, ট্রলার থেকে চোরাকারবারি কতৃক বিজিবির উপর হামলায় ব্যবহৃত একাধিক বল্লম, দা, কাঁচি, পাথর, ঢাল জব্দ করে।

 

Manual7 Ad Code

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, বিজিবি টহল দলের উপর হামলা, বিজিবি নায়েক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৩০ চোরাকারবারির নামোল্ল্যেখ সহ অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনের নামে মঙ্গলবার থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code