গাছ কাটছিলো চোর, প্রাণ গেলো যাত্রীর

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

গাছ কাটছিলো চোর, প্রাণ গেলো যাত্রীর

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছিলো চোরেরা। হঠাৎ একটি কাটা গাছ পড়ে রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশা ও প্রাইভেটকারের উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান এক যাত্রী। আহত হন আরো অন্তত ৭ যাত্রী। আহত ও নিহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যবর্তী বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এমরান আহমদ (২৬)। তিনি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকার বাদেদেউলি এলাকার বাসিন্দা।

এক প্রত্যক্ষদর্শী জানান- দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি ফেঞ্জুগঞ্জের দিকে যাচ্ছিলো ও প্রাইভেটকারটি সিলেটের দিকে আসছিলো। দুর্ঘটনায় আহতদের মধ্যে কামরান, পারভেজ ও পাভেল নামে তিনজনের নাম জানা যায়। বাকী আহতদের নাম জানা যায়নি।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন- রাস্তার পাশের একটি মরা গাছ কেটে নিচ্ছিলো কয়েকজন চোর। হঠাৎ একটি গাছ গিয়ে পড়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের উপর। এতে দুটি গাড়িই দুমড়ে মুছড়ে যায়।

Manual4 Ad Code

এতে ৭/৮ জন আহত হন জানিয়ে খায়রুল ফজল বলেন- আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রাস্তায় একজন মারা গেছেন বলে শুনেছি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code