গাজা-ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

গাজা-ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Manual6 Ad Code

688e692d-f180-4aa8-8c3e-336f74eb08beসুরমা মেইল নিউজ : মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ড থেকে শফিকুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ২০০গ্রাম গাজা ও ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শফিক মিরুখালী টেম্পু স্ট্যান্ডের বজলু রহমানের ছেলে ও একটি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শফিক দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল। গতকাল মিরুখালী টেম্পু স্ট্যান্ডের বাসায় বসে গাজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে খন্দকার হারুন-অর-রশিদ (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত মুক্তিযোদ্ধা হারুনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

Manual1 Ad Code

জানাযায়, উপজেলা বেতমোর রাজপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হারুনের সাথে তার চাচাতো ভাইয়ের ছেলেদের জমিজাম নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে বিরোধীয় জমিতে চাচাতো ভাই মোজ্জামেল হক চাষাবাদ করতে গেলে মুক্তিযোদ্ধা হারুন বাঁধা দেয়। এতে প্রতিপক্ষ মোজাম্মেল হক ও তার ছেলে রুবেল ক্ষিপ্ত হয়ে হারুনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।  আহত হারুন এর ভগ্নিপতি মেজবাহ উদ্দিন বাবুল জানান, এঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঠবাড়িয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Manual6 Ad Code

“কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়কে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে অফিস কার্যালয়ে ডাঃ কাজী মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুম-উল-হক, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল হক, পরিবার পরিকল্পনা সহকারী মোঃ শাহ জালাল প্রমূখ।

Manual4 Ad Code

মঠবাড়িয়ায় শ্রেষ্ঠ স্কুল ও শিক্ষক নির্বাচিত

২০১৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায় মঠবাড়িয়া ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ স্কুল ও একই স্কুলের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

তিনি গত বছরে উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবছর উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন ওই স্কুলের সহকারী শিক্ষক সুমন্ত্র হাওলাদার (সুমন)। স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি শ্রেষ্ঠ শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সুত্র : সময়েরকন্ঠ স্বর।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code