গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

Manual8 Ad Code
images (2)
সুরমা মেইল নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের দাখিনখান এলাকায় এক শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে পুলিশ নিহত স্কুলছাত্রীটির লাশ একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানার পুলিশ।নিহত স্কুলছাত্রীর নাম সাদিয়া আফরিন ওরফে মায়া (৮)। সে দাখিনখান এলাকার রাজমিস্ত্রি কামাল হোসেনের মেয়ে এবং হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
Manual6 Ad Code

শিশুটির বাবা কামাল হোসেন জানান, তার সঙ্গে তার বড় ভাই সৌদিপ্রবাসী আবুল কালাম মিয়ার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। রোববার দুপুরে তিনি কাজ থেকে বাড়িতে এসে খাবার খেয়ে ফের কাজে চলে যান। তখন ছোট মেয়ে ‘মায়া’ একাই বাড়িতে ছিল। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শোনেন মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরে তিনি ও পরিবারের লোকজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তার ভাই আবুল কালামের বাথরুমের সেপটিক ট্যাংকে মায়ার লাশ পাওয়া যায়। এ সময় মায়ার হাত বাঁধা ও গলায় রশি দিয়ে প্যাঁচানো এবং পরনে কাপড় ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

Manual6 Ad Code

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, নিহতের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। তার গালে ও শরীরে কামড়ের মতো চিহ্ন রয়েছে।

এসআই জানান, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলায় তার ভাতিজা ধর্ষক রহমত উল্লা ওরফে মনা ও তার মা-বোনকে আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে মনার মা ফজিলত বেগম ওরফে ফাতেমা (৪০) ও তার বোন নাসিমা আক্তারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষক রহমত উল্লা মনা পলাতক রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code