গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে সরকার : মহাসচিব

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে সরকার : মহাসচিব

Manual3 Ad Code

images (1)

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পুর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত। শনিবার (০২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করে আরও বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশজুড়ে এখন ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code