সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এক সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। রোববার গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল।
স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে এএফপিকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে।
জানা যায়, খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি