সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানের হলি আর্টিজানে কমান্ডো অভিযানের পর উদ্ধার হওয়াদের মধ্যে পুলিশের সন্দেহে থাকা দু’জনের খোঁজ মিলছে না।
তারা হলেন- নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান (২২)।
হামলার ৯ দিন পরেও তারা বাসায় ফেরেনি বলে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে দাবি জানিয়েছেন। এ ঘটনায় গুলশান থানায় যে মামলা করা হয়েছে তাতে উদ্ধারকৃত ব্যক্তিদের নামের তালিকা রয়েছে। কিন্তু ওই দু‘জনের নাম নেই তাতে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান গুলশানের সেই রেস্তোরাঁ থেকে উদ্ধারকৃত হাসনাত ও তাহমিদ এর বিষয়ে জানতে চাইলে তিনি শীর্ষ নিউজকে বলেন, ওই ঘটনায় কেউ আমাদের হেফাজতে নেই।
উল্লেখ্য, গুলশানের ঘটনার একটি ভিডিওচিত্র প্রকাশের পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাতের বিরুদ্ধে এ হামলায় সম্পৃক্ততার সন্দেহের কথা আলোচিত হয় ফেইসবুকে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি