গোপালগঞ্জে শিশুর গলা কেটে হত্যা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

গোপালগঞ্জে শিশুর গলা কেটে হত্যা

Manual2 Ad Code
download (5)সুরমা মেইল নিউজ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় লামিয়া খানম (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুন) সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের একটি পাটক্ষেত থেকে শিশুটির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। লামিয়া বামনডাঙ্গা গ্রামের কেরামত খালাসীর মেয়ে ও বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। সকালে বাড়ির কাছের একটি পাটক্ষেতে তার গলা কাটা লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code