সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ঘরের মাঠে জিততে পারল না ম্যানচেস্টার সিটি। ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। আর তাতেই ইতিহাস গড়ল ইংলিশ ক্লাবটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে দিনামোকে স্বাগত জানায় ম্যানসিটি। ম্যাচটিতে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকার সুবাদে দুই লেগ মিলে শেষ আট নিশ্চিত করে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
ইতিহাস গড়া ম্যাচটি ম্যানসিটির জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসে। সপ্তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি আর ২৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। প্রথমার্ধে দু’দলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পরও অনেকটা সময় ম্যাচের গতি-প্রকৃতি ছিল একইরকম।
৬১তম মিনিটে অবশেষে ম্যাচের প্রথম সুযোগ পায় সিটি, কিন্তু হেসুস নাভাসের নিচু শট পোস্টে লাগলে হতাশ হতে হয় স্বাগতিক দর্শকদের। ১০ মিনিট বাদে আরেকটি সুযোগ নষ্ট করেন ইয়াইয়া তুরে। শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। তাতে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে গেল প্রিমিয়ার লিগের দলটির।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি