সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে অস্ত্রসহ লায়েক আহমদ (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় পুরান বাজার এলাকার ছানোহর আলীর পুত্র।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমানের নির্দেশে মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর আবু নাসের ও এসআই মৃদুল কুমার ভৌমিকসহ একদল চৌকশ পুলিশ দু’ভাগে বিভক্ত হয়ে রায়গড় পুরান বাজার এলাকা ঘিরে অভিযান চালায়। এ সময় ধৃত ছিনতাইকারী লায়েক পুলিশের উপস্থিতি টের পেয়ে তার নিজ বাড়ির আঙিনার দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। তখন পুলিশ তাকে ঝাপটে ধরে।
ঘটনাস্থলে তাকে প্রাথমিক অবস্থায় ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বসত বাড়ির পূর্ব দক্ষিণ কোণায় টয়লেটের ভাঙা স্লাবের ভেতর থেকে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপ গান ও এক রাউন্ড তাজা কার্তোজের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইন ২০০২ সংশোধনী ২০০৯ সহ নারী ও শিশু নির্যাতন সহ মোট ৭টি মামলা রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি