সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমান (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন নিহতের ভাইসহ পাঁচজন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মুজিবুর রহমান উপজেলার গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের পিতা বলে জানা গেছে।
আহতরা হলেন- নিহত মুজিবুর রহমানের ভাই মুহিবুর মিয়া (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুরের ছেলে আজাদুর রহমান (২৭) এবাদুর রহমান (২৫)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিকটাত্মীয় একই গ্রামের কেইস মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মুজিবুর রহমানের সাথে কেইস মিয়া ও তাদের পরিবারের লোকজনদের সাথে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে কেইস মিয়া ও তার ছেলে আইন উদ্দিনসহ পরিবারের লোকজন মুজিবুর রহমানকে ধান ক্ষেতে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মুজিবুর রহমানের পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আরও ৫ জন আহত হন।
এসময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মুজিবুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি যান।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি