গোলাপগঞ্জে ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

গোলাপগঞ্জে ছেলের হাতে মা খুন

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে মা হাওয়ারুন নেছা (৭৫) নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা যায়, মৃত তখলিছ আলীর ছোট ছেলে রুবেল আহমদ (২৪) ভোরে তার নিজ বাড়িতে মা হাওয়ারুন নেছাকে দা দিয়ে মাথায় দুটি কোপ দিয়ে পালিয়ে যায়। মায়ের চিৎকারে বড় ছেলে মনাই মিয়া এসে মায়ের শরীরে রক্ত দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মায়ের মৃত্যু হয়।

Manual4 Ad Code

মনাই মিয়া জানান, তার মা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তার ভাই রুবেল মানসিক রোগী এবং সে দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিল। হঠাৎ দু’একদিন ধরে বাড়িতে আসা যাওয়া করে। মা ফজরের নামাজ পড়ে ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় রুবেল তার মায়ের মাথায় দা দিয়ে আঘাত করে।

Manual3 Ad Code

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মাহবুবুল আলম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে বিকেল ৪টায় সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস থেকে সাধারণ জনতা হত্যাকারী রুবেলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code