গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যার মূল পরিকল্পনাকারী ইমা গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যার মূল পরিকল্পনাকারী ইমা গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে (২৭) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual3 Ad Code

 

র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর যৌথ অভিযানে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডের নবাব গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তার ইমা সিলেটের বিয়ানীবাজার থানাধীন ঢেউনগর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।

 

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম জসিম উদ্দিন রনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে গত ১০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে রনিকে হত্যা করা হয়।

Manual8 Ad Code

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার দিন রাত ১টার দিকে রনি মোটরসাইকেলে বসে মোবাইল ব্যবহার করছিলেন। সেই সময় আসামিরা এবং তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে গলা চেপে ধরে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

 

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত ইমাকে গ্রেপ্তারের পর র‌্যাব তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপি’র বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code