সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের কালিকৃষ্ণপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রীকে গণঘর্ষণের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শরিফগঞ্জ ইউনিয়নের সচেতন যুব সমাজের আয়োজনে রবিবার এক মানব বন্দন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪টায় কালিকৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত এ সভায় এলাকার প্রবীণ মুরব্বি ফিরুজ আলীর সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইয়ূথ এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও মানবাধিকার সংস্থা বাসক কেন্দ্রীয় তথ্য পরিচালক মোঃ সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি আফজাল হোসেন সুহেল, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুর রহমান লিমন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ধ্রুবতারা সিলেট জেলার জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ নাঈমূল ইসলাম, মহরম আলী, নিমার আলী, আজির উদ্দিন, শফিকুল ইসলাম হবি, জাকারিয়া আহমদ, জাহির উদ্দিন হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দুলাল আহমদ অত্র ইউনিয়ন পরিষদের প্রায় ৬ শতাধিক ছাত্রসমাজ, যুব সমাজ ও মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, দোষী ব্যক্তিদেরকে চিহিৃত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শীঘ্রই আইনের আওতায় গ্রেফতারের দাবী জানান। অন্যতায় এলাকার সর্বস্থরের জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে কিছু কুচক্রীমহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সবাইকে কুচক্রীদের বিরুদ্ধে হুঁশিয়ারী প্রদান করেন বক্তারা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি