গোয়াইনঘাটে বাজারের দোকান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

গোয়াইনঘাটে বাজারের দোকান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে বাজারে কয়েকটি দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলাউদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

Manual7 Ad Code

 

এরআগে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ চলে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

 

Manual6 Ad Code

উপজেলার টেংনাগুল গ্রামের বাবুল মিয়ার পক্ষের লোক জামাল মিয়া জানান, দীর্ঘদিন থেকে তাঁদের ১০টি দোকানঘর দখল করে রেখেছেন আওয়ামী লীগের আলাউদ্দিন ও তাঁর লোকজন।

 

তিনি বলেন, কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামলায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে তাঁরা থানায় মামলা করবেন বলে জানান তিনি।

 

এমন অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, তাঁর চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিলমূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে তাঁরা এ জায়গা ভোগদখল করে আসছেন। কিছুদিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার স্বত্ব সমাধানের জন্য উভয় পক্ষকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন। কিন্তু এটা না করে বাবুল মিয়ার পক্ষের লোকজন তাঁদের দোকানে ও ঘরে হামলা চালান। এই হামলায় তাঁদের পক্ষের কিছু লোক গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকানঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার ব্যারিকেড আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, শুনেছি পীরের বাজারের কয়েকটি দোকানঘর নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের আগেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ চলে আসার পরই দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমএএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code