গোয়াইনঘাটে মন্ত্রীর সামনে বিএনপি-যুবদলের হাতাহাতি

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

গোয়াইনঘাটে মন্ত্রীর সামনে বিএনপি-যুবদলের হাতাহাতি

Manual8 Ad Code

মন্ত্রীর সামনে বিএনপি-যুবদলের হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট


গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রেগে স্টেজ ত্যাগ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual6 Ad Code

 

নেতাকর্মীদের হাতাহাতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী অনুষ্ঠান থেকে চলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

Manual1 Ad Code

 

সোমবার (১৩ মার্চ) বিকেল ৩টায় মন্ত্রীর নির্বাচনী এলাকা গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব আহত হয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

জানা যায়, উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতি দেখে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী রাগ করেই স্টেজ ছেড়ে চলে যান।

 

এদিকে, সোমবার সকাল থেকে আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধন করেন।

 

সকালে তিনি পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কের কাজ পরিদর্শন করেন। কাজের মানে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনবহুল এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরবর্তীতে তিনি জাফলং ব্রিজ সংলগ্ন প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি নির্মাণস্থল পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের তাগিদ দেন। পাশাপাশি ফাঁড়ি এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ অপসারণ করে তার পরিবর্তে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় মন্ত্রী স্থানীয় প্রশাসনকে, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ এবং উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য জমি চূড়ান্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

 

Manual1 Ad Code

সিলেটের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ কেন্দ্রে ড্রাইভিং, ক্যাটারিং, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা প্রদান করা হবে।

 

এছাড়া, কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে সেখানে রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

পাথর কোয়ারি সচল করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ সংক্রান্ত বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে শিগ্‌গিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমএনআই)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code