গোয়াইনঘাটে মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবেশীর ঘুষিতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

গোয়াইনঘাটে মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবেশীর ঘুষিতে যুবকের মৃত্যু

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা-বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

Manual3 Ad Code

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধানকে (৪২) আটক করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

 

নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন।

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code