সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেটে গোয়াইনঘাটে ৯০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ ১ জনকে আটক করেছে র্যাব-৯। গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নে র্যাব-৯ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। আটককৃত সাইফুল আলম (৩০)। গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের সরকারের বাড়ি আশরাফ আলীর ছেলে। র্যাব-৯ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রস্তমপুর ইউনিয়ন পাতনি গ্রামের “পাতনি বার্ড প্রাইমারি স্কুল” এর সামনে প্রধান সড়কের উপর থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ সাইফুল আলমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল এবং আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি