গোয়াইনঘাট ডাকাতের হামলায় চেয়ারম্যান-সাংবাদিকসহ আহত ৩

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

গোয়াইনঘাট ডাকাতের হামলায় চেয়ারম্যান-সাংবাদিকসহ আহত ৩

Manual2 Ad Code

আলী হোসন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ডাকাতের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন ও চেয়ারম্যানের গাড়ি চালক হাবীব গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

সোমবার রাত পৌণে ১২টার দিকে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের দামারি নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও সাংবাদিক মতিন সোমবার রাতে কাজ শেষে সিলেট থেকে গোয়াইনঘাটে ফেরার পথে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের দামারি এলাকাতে একদল অস্ত্রধারী ডাকাত তাদের বহনকারী গাড়িটিতে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এসময় কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা উপজেলা চেয়ারম্যানের গাড়িতে ভাঙচুর চালায় এবং তাদেরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। একই সাথে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে স্থানীয় এলাকার লোকজন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, সাংবাদিক মতিন ও চেয়ারম্যানের গাড়ি চালক হাবীবকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, হামলার প্রতিবাদে এবং ডাকাতদের আটকের দাবীতে গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও একাধিক প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে ঘটনার খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বেলা ১১টায় ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে ঘটনায় সন্দেহ ভাজন একজনকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় সন্দেহ ভাজন একজনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। ডাকাতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সাংবাদিক মতিন এবং গাড়ি চালক হাবীবের চিকিৎসার খোঁজ খবর নিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, ইউএনও গোয়াইনঘাট মো. সালাহ উদ্দিন, গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরাণ,ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, সাহাব উদ্দিন সিহাব ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ কর্মরত সকল সাংবাদিকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code