সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে এবার গরুর মাংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসআপে বার্তা শেয়ার করায় এক মুসলিম যুবককে পুলিশ আটক করে পিটিয়ে হত্যা করেছে।
এ নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের জামতারা জেলায়। মিনহাজ আনসারি নামে ওই যুবকের পরিবারের অভিযোগ, গ্রেফতারের পর এক সপ্তাহ ধরে পুলিশ তার ওপর অকথ্য নির্যাতন চালায়।
এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, গো-মংস নিয়ে ‘আপত্তিকর’ বার্তা শেয়ার করার ‘অপরাধে’ আটক আনসারি মস্তিস্কপ্রদাহজনিত রোগে আক্রান্ত ছিল।
নারায়ণপুরা থানার ওসি জানান, ঘটনা যাই হোক এখানে তদন্তকারী কর্মকর্তা এসআই হরিস পাঠকের গাফিলতি খুবই স্পষ্ট। এজন্য বরখাস্ত করে তার বিরুদ্ধে মুসলিম ওই যুবককে হত্যার অভিযোগে মামলা দেয়া হয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউনের
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি