গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৬

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

Manual1 Ad Code

সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এ সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।’

Manual3 Ad Code

 

শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


।আরও পড়ুন

Manual1 Ad Code


হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলা বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বার্তা দিল, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে, তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’

 

অভিযোগ করে তিনি বলেন, ‘সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে।’

 

এসময় আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থার তথ্য জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শনিবারের (০১ আগস্ট) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।’

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code