সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আগামী জুন মাস থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৬ মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় বিষয়টি জানতে রুল জারি করেছে হাইকোর্ট।
২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসির বৈঠকে আবাসিক থেকে বাণিজ্যিক এবং যানবাহন-সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
বৈঠকে মার্চ ও জুনে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। মার্চ থেকে প্রথম দফা এবং জুন থেকে দ্বিতীয় দফা কার্যকর হওয়ার কথা।
সিদ্ধান্ত অনুযায়ী মার্চ থেকে এক চুলার মাসিক বিল হবে ৭৫০ টাকা। আর দুই চুলার বিল হবে ৮০০ টাকা।
আর জুন থেকে এই বিল চুলাপ্রতি আরও ১৫০ টাকা করে বাড়বে। তখন এক চুলার বিল হবে ৯০০ টাকা এবং দুই চুলার ৯৫০ টাকা। এখন পর্যন্ত এক চুলার জন্য ৬০০ এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা বিল দিতে হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি