গ্যাস পাইপ ফেটে আগুন : দগ্ধ ৫

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

গ্যাস পাইপ ফেটে আগুন : দগ্ধ ৫

Manual5 Ad Code

images

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : কুমিল্লায় একটি বাড়ির নিচতলায় গ্যাসের লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা কোতয়ালী থানার মুন্সিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বাির মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তার বাড়ির নিচতলার গ্যারেজ একটি স্থানীয় এনজিও ভাড়া করে একটি মাইক্রোবাস রাখে। সকালে গাড়ি ঢুকানোর সময় বাড়ি লেগে দেয়াল সংলগ্ন গ্যাসের লাইনের পাইপ ফেটে গেলে তীব্র বেগে গ্যাস বের হতে থাকে। পাশের বাড়ির কিছু নির্মাণ শ্রমিক দৌড়িয়ে আসে। এসময় বাড়ির মালিক রফিকুল নিজেও ছুটে আসেন। মাইক্রোবাসটি আবার স্টার্ট দিতে গেলে আগুন লেগে যায়। এতে ৫ জন দগ্ধ হন।

Manual3 Ad Code

প্রথমে আহতদের কুমিল্লার কুসাইতলী মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। তারপর বিকাল ৩টার দিকে ঢামেকে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মুনিমা জানান, রফিকুল ইসলামের (৬০) ২৫ শতাংশ, শ্রমিক মুনিরের (২৮) ৪৫ শতাংশ, রাসেলের (৪০) ১৬ শতাংশ, ফারুকের (৩০) ৩০ শতাংশ, নির্মাণ কাজের ঠিকাদার সাইফুলের ৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধরা অধ্যাপক সাজ্জাদ খন্দকারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code