সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৪ টায় মিছিলটি সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপত্বিতে এবং সুশান্ত সিনহার পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ এবং শাবিপ্রবি শাখার সদস্য নাজিরুল আযম বিশ্বাস প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে একর পর এক জনস্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এই সরকারের সাড়ে ছয় বছরের শাসনামলে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে ৮ দফায় আর গ্যাসেরমূল্য বাড়ানো হয়েছে ৩ দফায়। বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম কমে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ অনেক কমেছে। তাই বিদ্যুতের দাম কমানোর কথা, কিন্তু সরকার তা না করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছেই শুধু তাই নয় উপরন্ত গ্যাসেরও দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। গ্যাস আমাদের নিজস্ব সম্পদ ও লাভজনক খাত, তাই গ্যাসের মূল্য দফায় দফায় বাড়ানোর কোন যুক্তি নেই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি