গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বললেন আসিফ

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বললেন আসিফ

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
আসিফ আকবর গ্রেপ্তার হয়েছেন এমন সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ‘গুজব’ বললেন সংগীতশিল্পী নিজেই।

 

কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফ আকবরকে শুক্রবার রাতে এফডিসি থেকে আটক করে বলে একটি খবর শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, গীতিকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আসিফ আকবর।

 

এর প্রেক্ষিতে আসিফ গণমাধ্যমকে জানান, এটা স্রেফ গুজব।

 

এদিকে, শনিবারই আসিফ আকবর সামাজিক মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সরকারের আমলে তার গ্রেপ্তারের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন: ফ‍্যাসিস্ট আমলে গ্রেপ্তার হওয়ার আট বছর পূর্ণ হয়ে গেল। আমি ছিলাম কেরানীগঞ্জ জেলে, ম‍্যাডাম খালেদা জিয়া ছিলেন বকশীবাজার সাব জেলে। ভাবতেই ভাল লাগে ম‍্যাডাম ডাক্তারদের মাধ্যমে আমার খবর নিতেন, ভয় পেতে নিষেধ করতেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে তাকে গ্রেপ্তারের খবরের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, খবরটি সত্য নয়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনুও জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে নেই।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code