ঘরে বসে থাকার অর্থ হলো বোকার রাজ্যে বাস করা : ড. কামাল

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

ঘরে বসে থাকার অর্থ হলো বোকার রাজ্যে বাস করা : ড. কামাল

Manual6 Ad Code

d.-kamal-hossen201501021645_221475

সুরমা মেইল নিউজ : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, দেশের সত্যিকারের ইতিহাস যুবসমাজের কাছে তুলে ধরা হচ্ছে না। তিনি বলেছেন, এখন দেশে যা হচ্ছে তাতে ঘরে বসে থাকার অর্থ হলো বোকার স্বর্গে বাস করা।

Manual6 Ad Code

শনিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর আরামবাগে দলের কার্যালয়ে যুব গণফোরামের বর্ধিত সভায় এ কথা বরেণ তিনি।

Manual8 Ad Code

ড. কামাল বলেন, দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে ঘরে বসে থাকা যায় না। দেশের জন্য যারা জীবন দিয়েছে, তারা এমন বাংলাদেশ চায়নি। এখন জনগণকে ভীত হয়ে বসে থাকলে চলবে না।

Manual7 Ad Code

এই প্রবীণ আইনজীবী অভিযোগ বলেন, দেশের সত্যিকারের ইতিহাস যুব সমাজের কাছে তুলে ধরা হচ্ছে না। দেশে এর আগে অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জনগণ এসবের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে।  জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় গণফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

Manual4 Ad Code

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ফোরামের নেতা মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বোরহানউদ্দিন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code