সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটেও ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার (২০ মে) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার (২১ মে) সকালে হালকা থাকলেও দুপুর থেকে তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘূর্ণিঝড় রোয়ানু সিলেটে বড় ধরনের কোনো আঘাত হানতে পারবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান- ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলে আঘাতের পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এ জন্য শনিবার বিকেল থেকে রাতে বেশি বৃষ্টিপাত হবে।
ঝড়ে সিলেটে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা প্রশাসন। প্রবল বর্ষণে ভূমিধসে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এজন্য টিলার পাদদেশের লোকজনকে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন- ঘূর্ণিঝড়ের প্রভাবে সাধারণত ভারীবর্ষণ হলে পাহাড়-টিলা ধসের সম্ভাবনা থাকে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকার লোকজনকে সতর্ক অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি