সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : চট্টগ্রাম শহরে তেলবাহী ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বেলা ১১টার দিকে ষোলশহর রেল ক্রসিংয়ে এঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মহিউদ্দিন জানিয়েছেন।
নিহতরা হলেন- মরিয়ম বিবি (৪০) ৩০ বছর বয়সী এক নারী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো: হামিদ জানান- মরিয়মের ১২ বছর বয়সী ছেলে সায়েম, নুরুন্নবী, রত্না বেগম ও তার ছেলে নোমান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এই ঘটনায় পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান বিভাগীয় রেল ব্যবস্থাপক মঞ্জুরুল আলম।
তিনি জানান- ওয়াগনটি ফার্নেস অয়েল নিয়ে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল, ষোলশহর রেল ক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি সিগন্যাল অমান্য করে রেল লাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে দাবি কনে এই রেল কর্মকর্তা।
তবে বাসযাত্রীরা বলেন- বাসটি নতুন পাড়া থেকে নগরীর টাইগারপাস যাচ্ছিল। ক্রসিংয়ে সিগন্যাল বার ফেলার আগে বাসটি রেল লাইন পার হচ্ছিল। এসময় ষোলশহর এলাকায় ট্রাফিক সিগন্যাল পড়ায় বাসটি এগুতে পাড়েনি। বাস লাইনে ওঠার আরও কিছু সময় পড়ে ট্রেনের হুইসেল শোনা যায় এবং ওই সময় সিগন্যাল বার ফেলা হয় বলে জানান যাত্রীরা।
দুর্ঘটনার পরপর নগর পুলিশের সহকারী কমিশনার আসিফ বলেন, তেল নিয়ে যাওয়ার সময় একটি ওয়াগন রেল ক্রসিং পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি