চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৫

চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু

Manual5 Ad Code

mrittu-newsbna

Manual5 Ad Code

সুরমা মেইলঃ বিআরটিসি’র চলন্ত একটি বাস থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে।এ ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর-১০ এর আজমল হাসপাতালের কাছে রাস্তায়। পুলিশ বলছে, সে ওই বাসের হেলপার। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

Manual1 Ad Code

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গেলে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেনজীর আহমেদ জানান, ছেলেটি সকাল সাড়ে ১০টায় বিআরটিসি’র একটি চলন্ত বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ছেলেটি ওই বিআরটিসি বাসের হেলপার বলে জানতে পেরেছি। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code