চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

Manual1 Ad Code

68646_0120160704205244সুরমা মেইল নিউজ :: গাজীপুরের টঙ্গীতে দেলোয়ার হোসেন (৩০) নামে মালয়েশিয়া প্রবাসী এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এরশাদ নগরে এ ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

Manual5 Ad Code

নিহতের বোন মুক্তা বেগম জানান, ১০ বছর যাবত মালয়েশিয়া বসবাস করেন তার ভাই দেলোয়ার হোসেন। ঈদুল ফিতরের ২ দিন আগে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

বৃহস্পতিবার সকালে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাড়িতে গিয়ে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আবারো চাঁদা দাবি করে। দেলোয়ার চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Manual6 Ad Code

নিহতের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলেও ধারণা করেন ওই পুলিশ কর্মকর্তা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code