সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭
সুরমা মেইল নিউজ :: পাবনার চাটমোহরে চার্চের নৈশপ্রহরী গিলবার্ট কস্তা (৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চে এ হামলার ঘটনা ঘটে। গিলবার্টের বাড়ি কস্তা উপজেলার লাউতিয়া গ্রামে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আটককৃতরা হলো, উপজেলার লাউতিয়া গ্রামের রাজিব হোসেন (১৮), মুরাদ হোসেন (১৭) ও ফরিদ হোসেন (১৮)।
আহত ব্যক্তির ছোট ভাই বকুল কস্তা জানান, গতকাল রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্বপালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এ সময় নৈশপ্রহরী গিলবার্ট তাঁদের বাধা দেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। পূর্ববিরোধের জেরে গিলবার্টের ওপর হামলা হতে পারে বলে পুলিশের ধারণা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি