চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দেশের চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

তিনি বলেন, চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট নগরীর যুগলটিলাস্থ ইসকন মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

শ্রমমন্ত্রী বলেন, সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিক। তারা যেন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান, উন্নত আবাসনের সুবিধা ভোগ করেন এবং সন্তানরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারে এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, চা শ্রমিকদের মজুরি ওয়েজ বোর্ডের মাধ্যমে প্রতি তিন বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

আরিফুল হক চৌধুরী বলেন, চা শ্রমিকরা শুধু সাপ্তাহিক মজুরিই পান না, আবাসন, রেশন, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক সুবিধাও ভোগ করেন। এছাড়া কোনো শ্রমিক মারা গেলে বা কর্মক্ষমতা হারালে তার পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার প্রচলিত ব্যবস্থাও রয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন।

 

তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের সব শ্রমিক সময়মতো তাদের কষ্টার্জিত মজুরি নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন, যা সরকারের শ্রমিকবান্ধব নীতির প্রতিফলন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code