চিত্রনায়িকা দিতির ইন্তেকাল

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

চিত্রনায়িকা দিতির ইন্তেকাল

Manual3 Ad Code

diti-binodon69

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে চলে গেলেন দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা। মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইইউ) রাখা হয়েছিল দিতিকে। আর মৃত্যুর সময় তার পাশে ছিলেন দিতির দুই সন্তান। ডা. সাগুফতা সাংবাদিকদের জানান, মৃত্যুর আগমুহূর্তে দিতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। কৃত্রিম পর্যায়েও শ্বাস নিতে পারছিলেন না তিনি। একপর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিতির মৃতদেহ এখনো আইসিইউতেই রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. সাগুফতা। স্বজনদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। মস্তিস্কে ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাকে ভারতের মাদ্রাজের ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সেখানকার ডাক্তাররা আশানুরূপ ফলাফল জানাতে পারেননি। তাই চলতি বছরের শুরুতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code