চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৮

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৮

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

Manual2 Ad Code

 

প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং শহরের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামে অবস্থিত হুইতেং শুজ কারখানায় স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ছুয়ানঝৌ শহর থেকে ১৮৩ জন দমকলকর্মী ও ৩৫টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া ও বিশাল আগুনের শিখা উঠতে দেখা যায়। কয়েকজন কর্মী ছাদে আটকা পড়ে উদ্ধারকর্মীদের উদ্দেশে সংকেত দিচ্ছিলেন। উদ্ধারকাজে একটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Manual5 Ad Code

 

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আগুনের কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী লি ছিয়াংও দ্রুত উদ্ধার অভিযান, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Manual2 Ad Code

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতীয় ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশাসনের একটি যৌথ টাস্কফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করছে।

 

উল্লেখ্য, চেনদাই টাউনশিপ চীনের জুতা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার কারখানাগুলো বছরে একশ কোটির বেশি জোড়া ক্রীড়া জুতা উৎপাদন করে। বিশ্বের মোট উৎপাদিত অ্যাথলেটিক জুতার প্রায় প্রতি পাঁচ জোড়ার একটি তৈরি হয় জিনজিয়াং অঞ্চলে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code